দুবরাজপুরে নতুন দমকল কেন্দ্রের শিলান্যাস করলেন সুজিত বসু
দি নিউজ লায়নঃ শুক্রবার বীরভূমের দুবরাজপুরে নতুন দমকল কেন্দ্রের শিলান্যাস করলেন মন্ত্রী সুজিত বসু। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে ঘোষণা করে গিয়েছিলেন দুবরাজপুর বাসীর দাবি অনুযায়ী নতুন দমকল কেন্দ্র তৈরি হবে খুব শীঘ্রই।
দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দুবরাজপুরে অগ্নিনির্বাপণ কেন্দ্র তৈরি করতে চার কোটি সাঁইত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা খরচ হবে।আগামী কয়েক মাসের মধ্যেই আশ্বাস দেন। তিনি বলেন, বীরভূমের বিজেপির রথযাত্রা কে কেন্দ্র করে প্রচারের তালিকায় বিজেপির তাবড় নেতাদের নাম রাখা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেলো সেই তালিকাভুক্ত বিজেপি নেতা নেত্রীরা কেউই বীরভূমে এসে পৌছলেন না।
কারণ বীরভূমে বিজেপির কোনো জনসমর্থন এবং জনভীতি নেই। তাই সভা ব্যর্থ হবে জেনে বিজেপির নেতারা পিছুটান দিয়েছে। বাম আমল থেকে দুবরাজপুরে অগ্নিনির্বাপণ কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন দুবরাজপুরের সাধারণ মানুষ। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা প্রতিশ্রুতি পালনে খুশির জোয়ার দুবরাজপুরে।

Post a Comment